ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কর্মকর্তাকে জিম্মি করে সরকারি কোয়ার্টার থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট Logo ডাবল রেললাইনে যুক্ত হচ্ছে ঢাকা-সিলেট রুট: প্রধানমন্ত্রীর Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন

পুতিনের হুঁশিয়ারি: রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের শাস্তি পেতে হবে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৭২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের শাস্তি দেওয়া হবে। শনিবার (২৪ জুন) মস্কোতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেছেন, ‘যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের শাস্তি দেওয়া। সমাজে বিভক্তকারীদের শাস্তি অনিবার্য।’

পুতিন বলেন, রাশিয়ার ভবিষ্যৎ এখন হুমকির মুখে। তিনি বিদ্রোহীদের কর্মকাণ্ডকে পিঠে ছুরিকাঘাত বলে বর্ণনা করেছেন। তিনি ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিনের নাম উল্লেখ না করেই বলেন, কারও কারও উচ্চাকাঙ্খা ‘তীব্র রাষ্ট্রদ্রোহিতার’ দিকে যাচ্ছে।

সংক্ষিপ্ত বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়াকে রক্ষা করতে এই সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।

পরিস্থিতি যেকোনও উপায়ে নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

এদিকে, ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে দক্ষিণ রাশিয়ার একটি সামরিক সদর দফতরের একটি অফিসে দেখা গেছে। তিনি দক্ষিণাঞ্চলীয় রোস্তভ-অন-ডন অঞ্চলের সামরিক সদর দফতরে প্রবেশ করেন। একটি ভিডিওতেতাকে বলতে শোনা গেছে যে তার সৈন্যরা শহরটি অবরোধ করবে এবং মস্কোর দিকে অগ্রসর হবে যদি না রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং জেনারেল ভ্যালেরি গেরাসিমভ তাদের সাথে দেখা করতে আসেন।

পুতিনের হুঁশিয়ারি: রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের শাস্তি পেতে হবে

আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩