ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কর্মকর্তাকে জিম্মি করে সরকারি কোয়ার্টার থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট Logo ডাবল রেললাইনে যুক্ত হচ্ছে ঢাকা-সিলেট রুট: প্রধানমন্ত্রীর Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন

‘সার্বিয়া এগনেইস্ট ভায়োলেন্স’ নামক গণবিক্ষোভ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সার্বিয়ায় গত মে মাসে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ১৮ জন নিহত হওয়ার পর শনিবার ১৭ জুন ‘সার্বিয়া অ্যাগেইনস্ট ভায়োলেন্স’ নামে অভিহিত সর্বশেষ গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। রাজধানী ছাড়াও বলকান দেশের তিনটি বৃহত্তম শহর নোভি সাদ, ক্রাগুজেভাক এবং নিসেতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

দুই দশক আগে গণবিক্ষোভে শক্তিশালী স্লোবোদান মিলোসেভিচের পতনের পর এটিই ছিল সর্বশেষ বৃহত্তম সমাবেশ। বেশ কয়েকটি ইউরোপীয় সমর্থক বিরোধী দল এ বিক্ষোভের আয়োজন করে। সরকার ও তার নিয়ন্ত্রিত গণমাধ্যমে সহিংসতার সংস্কৃতি ছড়ানোর জন্য ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।

“হয় সহিংসতা বন্ধ হবে, নয়তো সার্বিয়া বন্ধ হবে,” বলেছেন সিমিজান বানজাক, যিনি বেলগ্রেডের সমাবেশে যোগদান করেছিলেন।

তিনি আরও বলেন, এটা মৌলবাদ নয়, শিশুদের রক্ষায়, তাদের বেড়ে ওঠা নিরাপদ করতে এটি আমাদের কান্না।’

বিক্ষোভকারীরা চায় সরকার সহিংস বিষয়বস্তু সম্প্রচারের টেলিভিশনের লাইসেন্স প্রত্যাহার করুক। তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা প্রধানের পদত্যাগও চান।

প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক এ বিক্ষোভকে রাজনৈতিক স্টান্ট বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সমাবেশ আয়োজনে বিদেশী শক্তির মদদের সমালোচনা করেছেন।

‘সার্বিয়া এগনেইস্ট ভায়োলেন্স’ নামক গণবিক্ষোভ

আপডেট সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩