ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রবাসে কর্মরত কোন অভিবাসী কর্মী তার নিজ দেশে অর্থাৎ তার মাতৃরাষ্ট্রে যে অর্থ প্রেরণ করে সেটাই হচ্ছে রেমিট্যান্স। উন্নয়নশীল দেশগুলিতে আন্তর্জাতিক অর্থসাহায্যের পাশাপাশি প্রবাসী অভিবাসীদের প্রেরিত অর্থ দেশগুলির অন্তর্মুখী অর্থপ্রবাহের অন্যতম উৎস। রেমিট্যান্স আন্তর্জাতিক পুঁজি প্রবাহের একটি অন্যতম অংশ যা শ্রম-রপ্তানিকারী দেশগুলির ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য।দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। চলতি মাসের প্রথম ৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৫৭৫ মিলিয়ন ৫৭৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন।

১১ জুন রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ৯ তারিখে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৬৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের মে মাসে প্রবাসী বাংলাদেশিরা ১ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এর আগে এপ্রিল মাসেও ঈদে প্রবাসী আয় কম ছিল। ওই মাসে রেমিট্যান্স এসেছিলো ১৬৮ মিলিয়ন ডলার।

রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা

আপডেট সময় : ০৪:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩