ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

রিজার্ভ চুরির মামলায় ধার্য হয়েছে প্রতিবেদন দাখিলের নতুন তারিখ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৫ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ৩১ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি, হ্যাকাররা মার্কিন যুক্তরাষ্ট্র ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে। ধারণা করা হচ্ছে, হ্যাকার গ্রুপ দেশের অভ্যন্তরে একটি চক্রের সহায়তায় রিজার্ভের অর্থ পাচার করে।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মামলা করেন। মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

রিজার্ভ চুরির মামলায় ধার্য হয়েছে প্রতিবেদন দাখিলের নতুন তারিখ

আপডেট সময় : ০২:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩