ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

আরও ১০০ হাসপাতালে বৈকালিক সেবা চালু হচ্ছে- স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশের সরকারি হাসপাতালের সক্ষমতা এবং জনগণের চিকিৎসা সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার ইনস্টিটিউশনাল প্র্যাকটিস (প্রাইভেট প্র্যাকটিস) কার্যক্রম চালু করেছে। সরকারি হাসপাতালে প্রাইভেট রোগী দেখার জন্য এই বিশেষ সেবার পরিধি বাড়াতে আগামী সপ্তাহে আরও ১০০টি হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

মঙ্গলবার (২ মে) সচিবালয়ে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য খাতকে মনিটরিংয়ের আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, এর আগে দেশের স্বাস্থ্য খাতে নিয়োজিত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের পদ্ধতিগতভাবে প্রশিক্ষিত করা হয়নি। তাদের প্রশিক্ষণকে সুশৃঙ্খলভাবে আনার কাজ শুরু হয়েছে। এছাড়া প্রতিবছর সম্মেলন আয়োজন করা হবে। ডিসি ও পুলিশ সুপারের সম্মেলন যেভাবে অনুষ্ঠিত হয়, সেভাবে প্রতিবছর চিকিৎসকদের জন্যও সম্মেলনের আয়োজন করা হবে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তরসহ সারাদেশে বিভিন্ন পরিচালকসহ প্রায় ৭০০ কর্মকর্তা রয়েছেন। সবাইকে নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনে প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে। আশা করি তিনি আমাদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ দেশের সরকারি হাসপাতালে রোগীদের জরুরি স্বাস্থ্যসেবার নিশ্চয়তার অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় ঢাকা বিভাগের ১০টি জেলা, চট্টগ্রাম বিভাগের আটটি জেলা, ময়মনসিংহ বিভাগের চারটি জেলা, খুলনা বিভাগের চারটি জেলা, রাজশাহী বিভাগের তিন জেলা, রংপুর বিভাগের পাঁচ জেলা, বরিশাল বিভাগের তিন জেলা ছাড়াও সিলেট ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় প্রাতিষ্ঠানিক অনুশীলন কার্যক্রম শুরু হয়।

আরও ১০০ হাসপাতালে বৈকালিক সেবা চালু হচ্ছে- স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩