ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত বেড়ে ২৬

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ২৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কেন্দ্রীয় শহর উমানে চার শিশুসহ ২৩ জন নিহত হয়েছে। উমানের আবাসিক এলাকায় প্রায় ৮০ হাজার মানুষ বাস করে। উমান শহরের আবাসিক ভবনে হামলার কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রেন দিয়ে চলছে উদ্ধারকাজ। ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডিনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ঘুমন্ত অবস্থায় মা ও তার দুই বছরের মেয়ে নিহত হয়েছেন। এছাড়া শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় খেরসনের দক্ষিণাঞ্চলের বিলোঝাড়কা গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী নিহত হয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, শুক্রবারের হামলা রিজার্ভ ইউনিটকে লক্ষ্য করে চালানো হয়েছে। রাশিয়ান বাহিনী আজ এমন অস্ত্র ব্যবহার করেছে যা নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
ভয়াবহ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘উমানে অন্তত ১০টি আবাসিক ভবনে হামলা হয়েছে। এই হামলা রাশিয়ার বিরুদ্ধে আরও আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।’ এক টুইট বার্তায় তিনি বলেন, রাশিয়াকে রুখতে বৈশ্বিক নিষেধাজ্ঞা বাড়াতে হবে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত বেড়ে ২৬

আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩