ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ঢাকা কলেজের পুকুর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর বড় ভূমিকা পালন করেছে। এই পুকুর থেকে পানি সরবরাহ না হলে আগুন নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হতো বলে মনে করছে ফায়ার সার্ভিস।

শনিবার সকাল ৫০টা ৪০ মিনিটে বাজারে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। ঢাকা কলেজের পুকুরের পানি প্রথম থেকেই আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, কাছাকাছি পানির উৎস না থাকায় পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। তারা মনে করেন, ঢাকা কলেজে পুকুর না থাকলে আজকের আগুন নেভাতে আরও বেগ পেতে হতো।

ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানায়।

আগুন লাগার পরপরই ঢাকা কলেজের প্রধান ফটক ও শিক্ষক কোয়ার্টার সংলগ্ন গেট খুলে দেওয়া হয়। ফায়ার সার্ভিস এই দুটি গেট দিয়ে পাইপ দিয়ে পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ করে। এছাড়া ঢাকা কলেজের দক্ষিণ পাশের দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। ওই অংশগুলো দিয়ে পানি নেওয়া হচ্ছে। সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরাও।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি ডক্টর মোঃ আব্দুল কুদ্দুস সিকদার বলেন, আমাদের কলেজের সাধারণ শিক্ষার্থীরা, বিএনসিসি, রোভার, রেড ক্রিসেন্টসহ অন্যান্যরা উদ্ধারকাজে এগিয়ে এসেছেন। এখানে পুকুর না থাকলে আগুনের পরিধি আরও ভয়াবহ হতো। ঢাকা কলেজ বরাবরই মানবিক দৃষ্টান্ত দেখিয়েছে।

তিনি বলেন, পুকুর থেকে পানি তোলায় ফায়ার সার্ভিসের যেকোনো ধরনের সহায়তার জন্য আমরা প্রস্তুত। আমাদের একজন শিক্ষককে বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। এ এলাকার যেকোনো দুর্যোগে ঢাকা কলেজ সব সময় এগিয়ে আসে।

নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ঢাকা কলেজের পুকুর

আপডেট সময় : ০১:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩