ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৭ বার পঠিত

অভিনেতা সোহেল খানের মৃত্যুর পর তাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার পরিচালিত বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়েই পর্দায় যাত্রা শুরু করেছিলেন সোহেল খান। পরে ফারুকীর জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল খানের একটি ফটোকার্ড শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন।

কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়লো কেন? সোহেল খান কী কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, “আমি আছি”?

শান্তিতে ঘুমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। এরপর ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী

আপডেট সময় : ০২:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬