ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৯:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৭৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ব্রির ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে। ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটির আহ্বায়ক ড. মো. গোলাম কিবরিয়া ভূঞাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্রির বিভিন্ন বিভাগ ও শাখাপ্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং ইনস্টিটিউটে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

















