ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৮৪ বার পঠিত

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
নিকাহ রেজিস্ট্রার এলাকা বহাল রাখার দাবীতে পটুয়াখালীতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদ উদ্যোগে কলম বিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা কাজী সমিতির সাধারন সম্পাদক মাওলানা শাহ মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে ও কাজী আলাউদ্দিনের সঞ্চালনায় মানবনম্ধন ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক কাজী মাওলানা মো. আলাউদ্দিন সিকদার, সহ*সাংগঠনিক সম্পাদক কাজী মো. আলাউদ্দিন, কলাপাড়া উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আবু বকর সিদ্দিক, দশমিনা উপজেলা কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা মো. খিজির আলম প্রমুখ। এসময় অবস্থান কর্মসূচী পালনকালে কাজী সমিতির নেতৃবৃন্দ তাদের ৮ টি দাবীর কথা উল্লেখ করেছেন। দাবী সমূহের মধ্যে রয়েছে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত কাজীদের বর্তমান কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখা, মৃত বা অবসরপ্রাপ্ত কাজীদের যোগ্য পুত্রকে অগ্রাধিকার প্রদান, প্রার্থীর ধর্মীয় ও শরিয়াহগত যোগ্যতা বহাল রাখা, অবসরের বয়সসীমা নির্ধারন, নিবন্ধন ফি বৃদ্ধি, নোটারী পাবলিকের মাধ্যমে অবৈধ বিবাহ ও তালাকের প্রচলন বন্ধ করা এবং অংশীজনদের অন্তর্ভুক্তি ও মতামত গ্রহন। এ সব দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অবস্থান কর্মসূচীতে অংশগ্রহনকারী কাজীবৃন্দ। এ সময় উক্তসব দাবীতে ১৭ নভেম্বর মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির অবস্থান কর্মসূচীতে সকল কাজীদের অংশগ্রহনেরও আহবান জানান তারা।

ট্যাগস :

পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি

আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬