ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

ইতালির তরিনোতে তিনদিনব্যাপী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২৬৯ বার পঠিত

সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি প্রতিনিধি:
ইতালির তরিনোতে ঢাকার সবজেলার সমন্বয়ে গঠিত প্রবাসীদের বৃহৎ সংগঠন বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলা সমিতির আয়োজনে স্থানীয় তিনটি মসজিদে ৯,১০ ও ১১ এপ্রিল তিনদিনব্যাপী রোজাদারদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
প্রথমদিন স্থানীয় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রায় চারশতাধিক রোজাদার মুসল্লি উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিন স্থানীয় দারুস সালাম মসজিদে ও প্রায় চারশতাধিক রোজাদার উপস্থিতি ছিল। মঙ্গলবার শাহ জালাল জামে মসজিদে প্রায় দেড় শতাধিক মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি মোক্তার খান এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করেন বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক আলআমিন চৌধুরী আরিফ ,সিনিয়র সহ সভাপতি আনিস ,সাংগঠনিক সম্পাদক আবু নাসির সিজার, ঢাকা জেলা সমিতির সভাপতি আলেকসান মোল্লা, সাধারণ সম্পাদক রেহান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল খান।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ফজল হাওলাদার , কমিউনিটি নেতা এবিএম আসাদ উল্লাহ, তোরিনো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, কুমিল্লা সমিতির সভাপতি লুৎফুর সরকার, ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি সোহেল মোল্লা, সিলেট সমিতির সভাপতি আব্দুল জলিল, ভৈরব পরিষদের সহ সভাপতি শামীম আহমেদ, ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির মিজানুর রহমান, মাদারীপুর জেলা সমিতির রিমন আহমেদ, উপদেষ্টা আকরাম হোসেন, মুন্না মিয়া, লাবলু খানসহ তরিনো বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলের পূর্বে স্থানীয় মসজিদের ইমাম রমজানের উপর আলোকপাত করেন এবং সকল প্রবাসীদের সুস্থতা ও বিশ্ব মুসলিম জাহানের শান্তি কামনায় মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে আগত সকল কমিউনটির নেতৃবৃন্দ সহ উপস্থিত মুসল্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সভাপতি মোক্তার খান।

ইতালির তরিনোতে তিনদিনব্যাপী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩