ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বেকারিতে অভিযান, জরিমানা ও সিলগালা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৩৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের হোতাপাড়া ও মনিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে একটি বেকারি সিলগালা এবং অপর একটি বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হাসান সৌরভ। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় যমুনা বেকারির মো. শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে ‘ভূঁইয়া বেকারি’ সিলগালা করে দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হাসান সৌরভ বলেন, খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব। ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন বা প্রতিষ্ঠান পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে একটি মামলা করা হয় এবং একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।অভিযানে বেঞ্চ সহকারী মো. বদরুজ্জামানসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

গাজীপুরে বেকারিতে অভিযান, জরিমানা ও সিলগালা

আপডেট সময় : ০৫:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬