ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নওগাঁয় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী স্পট ডেড Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা

বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পঠিত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসরজুড়ে দুর্দান্ত ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় তারা। প্রথম কোয়ালিফায়ারে হারের পর ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও হাতছাড়া করেছে মেহেদী হাসান মিরাজের গায়ানা।শিমরন হেটমায়ারের সেঞ্চুরি ম্লান করে ৫ উইকেটের জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জ্যামাইকা কিংসম্যান। এ দিন ব্যাট করার সুযোগ পাননি মিরাজ। আর বল হাতেও ছিলেন একেবারে বিবর্ণ। ৪ ওভারে ৪৩ রান খরচ করে উইকেটশূন্য থাকেন এই টাইগার অলরাউন্ডার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনালের ওঠার লক্ষ্যে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে গায়ানা। ৪৫ বলে ১০২ রান করা হেটমায়ারের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে তারা।

২০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দল হিসেবে খেলেছে জ্যামাইকা। সাদাকাতের ৪১, ম্যাকেঞ্জির ৩৪, কিচি কার্টির ৫৬–এর পর রোভম্যান পাওয়েলের ১৭ বলে ৪০ রানের ইনিংসে ২ বল বাকি থাকতে জয় পায় জ্যামাইকা।

ট্যাগস :

বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায়

আপডেট সময় : ১২:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬