ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩১৪ বার পঠিত

গাজীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। প্রধান বক্তা ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব। কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান। সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি বায়েজিদ মাহমুদ।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬