ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স Logo স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল Logo পতনের নতুন স্তরে পাকিস্তানের ক্রিকেট, ওয়াসিম আকরামের উদ্বেগ Logo ডিনারেও আসেননি, তড়িঘড়ি করে ভারত ছাড়লেন চীনা প্রেসিডেন্ট Logo ফের চালু আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট, দুপুরেই বাড়বে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ Logo বার্ষিক সাধারণ সভা করল বিআইজেএফ Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের 

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনা নিহত প্রবাসী স্বামী, স্ত্রী সুমার অবস্থা আশঙ্কাজনক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৩৩ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
মাত্র ১৬ দিন আগে স্বামীর হাত ধরে নতুন সংসারে পা রেখেছিলেন সুমা আক্তার। চোখভরা স্বপ্ন আর ভবিষ্যতের অসংখ্য পরিকল্পনা নিয়ে শুরু হয়েছিল দাম্পত্য জীবন। কিন্তু সেই স্বপ্ন টিকল মাত্র ১৬ দিন। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথেই ট্রাকের চাপায় প্রাণ হারালেন তার সৌদি প্রবাসী স্বামী মোঃ ইয়ামিন ভূইয়া (৩০)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নববধূ সুমা। সোমবার ২৭ জুলাই সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে। আহত সুমা আক্তার পাশের মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানায়, প্রায় দুই মাস আগে সৌদি আরবে থাকা অবস্থায় মুঠোফোনে ইয়ামিন ও সুমার বিয়ে হয়। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরে গত ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে সুমাকে ঘরে তোলেন ইয়ামিন। নতুন সংসারের আনন্দ তখনও কাটেনি। সোমবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেড়িয়ে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথে ভাদুঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ইয়ামিন ও সুমা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের স্বজনরা জানান, বিদেশে কঠোর পরিশ্রম করে ইয়ামিন স্বপ্ন দেখেছিলেন দেশে ফিরে সংসার গড়ে তোলার। কিন্তু সেই স্বপ্ন বাস্তব হওয়ার আগেই এক সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার জীবন। আর বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় স্বামীকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন সুমা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনা নিহত প্রবাসী স্বামী, স্ত্রী সুমার অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ০৮:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬