ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

রাজাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৮৯ বার পঠিত
হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬  যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
 ১২ জুন রবিবার বিকাল ৩:৩০ মিনিট এ ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  আফসানা আরেফিন এর সভাপতিত্বে- অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শামীম রেজা সজীব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ, আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, কাজী দিলশাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা স্বাস্থ্যকর্মী ও সুধীজন।
বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করে কাঙ্ক্ষিত জনশক্তিতে রূপান্তর করতে হবে। বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু রোধে সচেতনতা বাড়াতে হবে। পরিবার পরিকল্পনার সেবা প্রতিটি ঘরে পৌঁছে দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
বক্তারা আরো বলেন, জনসংখ্যা কোনো বোঝা নয়, সঠিক পরিকল্পনা ও শিক্ষার মাধ্যমে তারুণ্যকেই আমরা দেশ গড়ার শক্তিতে পরিণত করতে পারি। পরিবার ছোট রাখুন, সন্তানকে গুণগত শিক্ষা দিন। তবেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।
সভা শেষে সেরা কর্মীদের পুরষ্কার ও সনদ বিতরন করা হয়।
ট্যাগস :

রাজাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

আপডেট সময় : ০৫:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬