ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা Logo রূপগঞ্জে এনজিওর নামে প্রতারণা, মিথ্যা মামলায় সব হারিয়ে নি:স্ব গ্রাহকরা ! Logo সৎ মায়ের নির্মম নির্যাতনে অতিষ্ঠ প্রতিবন্ধী সুমি, অসহায় ছেলেও মায়ের রোষানলে।প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর।  Logo মাদারীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে এমপি জাহান্দার Logo পানিতে ডুবে থাকে স্কুল প্রাঙ্গণ, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী Logo নওগাঁয় পাওনা টাকা চাইতে গিয়ে চাঁদাবাজ ট্যাগ খেলেন কলেজ শিক্ষক Logo টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং অনুষ্ঠিত

লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১৯ মে ২০২৬ ।। 

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবের অংশ হিসেবে কয়েকটি শর্তও দিয়েছে তেহরান। মঙ্গলবার (১৯ মে) ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এসব শর্ত প্রকাশ করেন। তিনি জানান, ইরানের শর্ত অনুযায়ী লেবাননসহ সব ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারণে হওয়া ক্ষয়ক্ষতি পুনর্গঠনের দাবিও জানিয়েছে তেহরান। ঘারিবাবাদি আরও বলেন, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ থাকা বৈদেশিক মুদ্রা ফেরত দেওয়া এবং মার্কিন নৌবাহিনীর আরোপিত নৌ-অবরোধ তুলে নেওয়ার শর্তও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ইরানের দেওয়া প্রস্তাবকে ‘আবর্জনা’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগের প্রস্তাবের তুলনায় নতুন প্রস্তাবে বড় ধরনের কোনো পরিবর্তন আনেনি ইরান। এদিকে সোমবার (১৮ মে) রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মঙ্গলবার ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। তবে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন। একই সঙ্গে তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।

ট্যাগস :

লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত

আপডেট সময় : ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬