ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৬১ লাখ টাকা! Logo নাচ ছেড়ে এবার কুংফুতে মাতলো রোবট Logo সরকারি সংস্থার ধীরগতির কাজ বিনিয়োগে বড় প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল Logo বগুড়া জার্নালিস্ট ফোরামের মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক Logo সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন সি১০০আই আনছে রিয়েলমি Logo জয়ের কৃতিত্ব যার নামে দিলেন থালাপতি বিজয় Logo র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশের অগ্রগতি Logo বিতর্কের মধ্যেও বিজেপির রেকর্ড জয়, পেছনে কী কারণ Logo ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা Logo শাপলা চত্বর হত্যাকাণ্ডে দেশজুড়ে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

নাচ ছেড়ে এবার কুংফুতে মাতলো রোবট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ৬ মে ২০২৬ ।।

চীনের একটি বিদ্যালয়ের ‘স্পোর্টস ডে’ অনুষ্ঠানে মানবসদৃশ একটি রোবটের অস্বাভাবিক আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটে গত ২৯ এপ্রিল, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি স্কুলে। দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করছিল। সেই পরিবেশনায় অংশ নেয় একটি হিউম্যানয়েড রোবটও। শুরুতে রোবটটি নাচের পাশাপাশি মার্শাল আর্টের ভঙ্গি প্রদর্শন করে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। তবে একপর্যায়ে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। শিক্ষার্থীরা দলবদ্ধভাবে দৌড়ে এসে রোবটটির সঙ্গে সমন্বিত পরিবেশনায় অংশ নিতে গেলে সেটি আচমকা ভারসাম্য হারিয়ে ফেলে। প্রথমে মাটিতে পড়ে যায়, পরে উঠে দাঁড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর রোবটটি এলোমেলোভাবে নড়াচড়া শুরু করে এবং আশপাশে থাকা শিক্ষার্থীদের দিকে কিক মারার মতো ভঙ্গি করতে থাকে। রোবটটির এমন আচরণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত সরে গিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। পরে রোবটটির দায়িত্বে থাকা একজন কর্মী দ্রুত ঘটনাস্থলে এসে সেটিকে নিয়ন্ত্রণে নেন এবং মাঠের বাইরে সরিয়ে নিয়ে যান। তবে পুরো ঘটনায় কেউ আহত হয়নি। স্থানীয়দের ধারণা, হঠাৎ করে অনেক মানুষের উপস্থিতি ও চলাচলের কারণে রোবটটির সেন্সর বিভ্রান্ত হয়ে পড়েছিল। ফলে এটি স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি। সম্প্রতি চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন স্কুল, জনসমাগম এবং প্রদর্শনীতে মানবসদৃশ রোবট ব্যবহারের প্রবণতাও বাড়ছে।

ট্যাগস :

নাচ ছেড়ে এবার কুংফুতে মাতলো রোবট

আপডেট সময় : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬