ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা Logo চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক

পানিতে ডুবে থাকে স্কুল প্রাঙ্গণ, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১৪২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রোববার ।। ১৭ মে ২০২৬ ।।

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ২০ নম্বর বৈলর মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। বছরের প্রায় ছয় মাস বিদ্যালয় প্রাঙ্গণ পানিতে ডুবে থাকায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়, ফলে ছোট ছোট শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। অনেক সময় উপস্থিতির হারও কমে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে। বিষয়টি একাধিকবার উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো স্থায়ী সমাধান হয়নি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের দাবি জানান তিনি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। অতিশীঘ্রই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এলাকাবাসীর দাবি, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে দ্রুত জলাবদ্ধতা নিরসনসহ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিদ্যালয়টি যাতে আর বছরের পর বছর অবহেলার শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

ট্যাগস :

পানিতে ডুবে থাকে স্কুল প্রাঙ্গণ, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী

আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬