ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, অভিযুক্ত আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৪৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলাবার ।। ১০ মার্চ ২০২৬ ।।

নারায়ণগঞ্জে ২১ ঘণ্টার মধ্যে উদ্ধার পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল, অভিযুক্ত আটক

নারায়ণগঞ্জে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া গুলি ভর্তি পিস্তল ২১ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মিশাল, যিনি ‘বিশাল’ নামেও পরিচিত, গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মিশালকে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাত সোয়া ৩টার দিকে বন্দর থানার র‌্যালী আবাসিক এলাকার একটি ভবনের পেছনের অংশে সিমেন্টের বস্তার ভেতর থেকে পুলিশ পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযুক্তের কাছ থেকে একটি চাপাতি এবং একটি ছোরা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মিশাল নারায়ণগঞ্জের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে। পুলিশ জানাচ্ছে, ছিনতাইয়ের সময় তার সঙ্গে আরও দুই সহযোগী ছিল—জিয়াম ওরফে রাফি এবং ডাকু জুয়েল। তাদেরও ধরা পড়ার জন্য অভিযান চালানো হচ্ছে। এছাড়া মিশালের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার ভোর ৬টার দিকে সদর মডেল থানার আওতাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান নগর ভবনের সামনে দায়িত্ব পালনকালে তিন সশস্ত্র ছিনতাইকারীর হাত থেকে তার মোটরসাইকেলসহ পিস্তল ছিনিয়ে নেওয়া হয়। পুলিশ সুপার আরও জানান, এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এএসআই লুৎফর রহমান সদর মডেল থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, তিন ছিনতাইকারী মোটরসাইকেল থেকে নেমে এএসআই লুৎফর রহমানের পথরোধ করে। যদিও তার কাছে গুলি ভর্তি পিস্তল ছিল, তিনি কোনো প্রতিরোধ করতে পারেননি। পরে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে আঘাত করে পিস্তল নিয়ে দ্রুত সটান চলে যায়।

ট্যাগস :

পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, অভিযুক্ত আটক

আপডেট সময় : ০৬:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬