ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

সরকারি ওষুধ-সরঞ্জাম পাচারের সময় স্টোর কিপার গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৩৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১০ মার্চ ২০২৬ ।।

কুড়িগ্রাম: রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ফারুক আহমেদকে সরকারি ওষুধ ও ওয়েট মেশিন পাচারের সময় আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের মাস্টারকলোনী এলাকায় অবস্থিত পাঠাও কুরিয়ার সার্ভিসের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ফারুক আহমেদ প্রায় এক বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপারের দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনের সময়ে মাঝে মধ্যে তিনি সরকারি ঔষধ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে ওষুধসহ ধরা পড়লেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার ফারুক আহমেদ ঢাকার বাবু বাজারে পাঠানোর উদ্দেশ্যে ৪০ হাজার মেট্রো ট্যাবলেট এবং ১৮টি ওয়েট মেশিন পাঠানোর জন্য পাঠাও কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ তাকে রৌমারী বাজার এলাকা থেকে আটক করে। রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ জানিয়েছেন, ঘটনার সত্যতা শুনেছেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, “৪০ হাজার মেট্রো ট্যাবলেট ও ১৮টি ওয়েট মেশিন পাচারের সময় আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

ট্যাগস :

সরকারি ওষুধ-সরঞ্জাম পাচারের সময় স্টোর কিপার গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬