ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

কাল সকাল ১০টায় সংসদ সদস্য ও বিকেল ৪টায় মন্ত্রীরা শপথ নেবেন।

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রবিবার ।। ১৫.০২.২০২৬ ।।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৪টায় একই ভেন্যুতে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। তিনি জানান, সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও এক প্রশ্নের জবাবে উল্লেখ করেন আসিফ নজরুল।

সাধারণত সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবন-এ এবং মন্ত্রিসভার শপথ বঙ্গভবন-এর দরবার হলে অনুষ্ঠিত হয়। তবে এবার সরকার গঠনের দায়িত্ব পেতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আগ্রহ অনুযায়ী সংসদ ভবনেই উভয় শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সব সরকারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনেই হয়ে এসেছে।

ট্যাগস :

কাল সকাল ১০টায় সংসদ সদস্য ও বিকেল ৪টায় মন্ত্রীরা শপথ নেবেন।

আপডেট সময় : ০৩:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬