ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার Logo রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo খামেনির শেষ বিদায় উপলক্ষে তেহরানের আকাশসীমা বন্ধ ঘোষণা Logo বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে নেওয়া হবে কার্যকর উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo ধামরাইয়ে মতবিনিময় ও পরিচিতি সভা Logo জুলাই বিপ্লবের অর্জন একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী Logo চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার জনসচেতনতামূলক সভা Logo প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে কাজ চলছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী Logo বাংলাদেশবিরোধী অনলাইন অপপ্রচারে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বড়ইয়ায় বিষখালী নদীর ভাঙন রোধে আলোচনা সভা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩২৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রবিবার ।। ১৫.০২.২০২৬ ।।

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে  ৪ হাজার ৮ শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার  মোহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত সোনাউল্লাহ সরকারের ছেলে মো. বেল্লাল সরকার (৫৫) ও তার স্ত্রী মোছা. মারজিনা খাতুন (৫০)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের দেহ ও বাড়ি তল্লাশি করে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি ।

ট্যাগস :

প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট সময় : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬