ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে লাবলু ও শামসের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকায় কর্মরত মানিকগঞ্জ সাংবাদিক পরিবারের সদস্যরা।
আজ বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্ত্বরে যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলু ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান বক্তারা। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, সিনিয়র সাংবাদিক দুলাল খান, সিনিয়র সাংবাদিক খন্দকার হানিফ রাজা, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক খান, বিডি নিউজ ২৪ ডটকমের সিনিয়র রিপোর্টার গোলাম মুজতবা ধ্রুব, দেওয়ান মাসুদা সুলতানাসহ অন্যান্যরা।
কর্মসূচীতে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সাংবাদিকবান্ধব হলেও তার আশপাশে থাকা চাটুকার ও স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। তাদেরই প্ররোচনায় সাংবাদিক নির্যাতন ও হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। তাছাড়াও সরকারের একাধিক মন্ত্রী বলেছিলেন, এই নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কোনো সাংবাদিককে হয়রানি করা হবে না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রতিনিয়ত এই কালো আইনে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। তাই অনতিবিলম্বে এই কালো আইনে যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলু ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানি ও নিপীড়নমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, স্বাধীন সাংবাদিকতার বিষফোঁড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাংবাদিকদের দুর্ভোগ থেকে রক্ষা করা জরুরী। দেশ ও দেশের মানুষের তথ্য জানার ও জানানোর অধিকার সমুন্নত রাখতে সংশ্লিষ্টদের প্রতি জোড় দাবি জানান বক্তারা।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে লাবলু ও শামসের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি

আপডেট সময় : ০৪:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩