ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

ভালো নির্বাচন দেওয়াই লক্ষ্য, দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছে নেই: বুলবুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৩৬৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এটি জানানো হয়। গঠনতন্ত্র অনুসারে, এনএসসি কোটায় পরিচালক পদ হারানোয় আপনা-আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির গদিও উল্টে গেছে ফারুকের। ফারুকের জায়গায় নতুন সভাপতি হতে পারেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাগোনিউজ জানতে পেরেছে, আজ শুক্রবার বিকেলের বোর্ড সভায় বুলবুলকে সভাপতি ঘোষণা করা হতে পারে।ক্রিকেট ভক্তদের কৌতূহল আছে, বিসিবি সভাপতি হয়ে কী করতে চান বুলবুল? তার লক্ষ্য উদ্দেশ্য কী এবং অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন শেষে আগামী অক্টোবরের নির্বাচনে অংশ নেবেন কিনা, ইত্যাদি বিষয়ে জানার।বৃহস্পতিবার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে বুলবুল বলেন, ‘আমার প্রধান লক্ষ্য হলো- একটি স্বচ্ছ নির্বাচন দেওয়া এবং সেরা ক্রিকেট বোর্ড গঠন করা। এই পর্যন্তই। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ নেই।’আমিনুল বলেন, ‘আমি সবসময় ক্রিকেট উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলাম। এর আগে কখনও এই ধরণের দায়িত্বে কাজ করার সুযোগ পাইনি। এবারই প্রথম আমি একটি আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছি, আর আমি ‘‘না’’ বলিনি। এতটুকুই।’

সরকারের কাছ থেকে প্রস্তাব পেয়ে কাজের ইচ্ছে প্রকাশ করেন বুলবুল। তবে দীর্ঘমেয়াদে সভাপতি পদে থাকার চান না জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু সুযোগ এসেছে, আমি কাজ করবো। আপাতত নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনের ইচ্ছে। নির্বাচনের পর আমাকে কোনো দায়িত্ব দেওয়া হবে কি না অথবা আমি আইসিসিতে ফিরে যাবো কি না— ভবিষ্যতে কী হবে, তা জানি না। তবে আপাতত নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। আমি দীর্ঘমেয়াদে এই দায়িত্বে থাকার ইচ্ছাও নেই।’বিসিবিতে নিজের নিয়োগবিধি ব্যাখ্যা করে আমিনুল বলেন, ‘আমি এখনো অফিসিয়ালি জানি না ঠিক কী ধরনের দায়িত্ব আমাকে দেওয়া হবে। আমি বোর্ডের গঠনতন্ত্র পুরোপুরি জানি না। যদি আমাকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে কাউন্সিলর হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং আমাকে ডিরেক্টর পদ দেয়, তাহলে বোর্ডের পরিচালকদের ওপর নির্ভর করবে আমাকে বিসিবি সভাপতির পদে নির্বাচিত করবেন কি না।’গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পর বিসিবিতেও পরিবর্তন আনা হয়। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন। আর এনএসসি কোটায় দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে পদত্যাগ করানো হয়।এ দুইজনের পরিবর্তে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ বা এনসসি। ১৯ আগস্ট এই দু’জনকে মনোনয়ন দেয়ার পর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ।১৯৮৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন তিনি। অবসর নেওয়ার পর কোচ ও ম্যাচ রেফারির ভূমিকায় কাজ করেছেন। গত দুই দশকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আইসিসির হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন বুলবুল।

ট্যাগস :

ভালো নির্বাচন দেওয়াই লক্ষ্য, দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছে নেই: বুলবুল

আপডেট সময় : ০২:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫