ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

টানা ৯ দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১৭৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শেয়ারবাজারে টানা ৯ দিন লেনদেন হবে না। ঈদের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। সে সময় শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সোমবার (২৪ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, আগামী ৩ এপ্রিল সরকার ছুটি ঘোষণা করেছে। সরকারে এই ছুটি ঘোষণার কারণে ৩ এপ্রিল স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। ফলে ঈদ উপলক্ষে ছুটি থাকবে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় শেয়ারবাজারে লেনদেন হবে না। ঈদের ছুটি শেষে ৬ এপ্রিল থেকে স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক লেনদেন শুরু হবে। অর্থাৎ ঈদের ছুটি শেষে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন শেয়ার কেনা-বেচা যাবে।বর্তমানে রমজান মাস উপলক্ষে দেশের শেয়ারবাজারে লেনদেন হচ্ছে সকাল ১০ থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন রয়েছে।

ট্যাগস :

টানা ৯ দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন

আপডেট সময় : ০২:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫