ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

নবীনগরে নানান আয়োজনে ভোটার দিবস পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৬১১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

এ কে এম রাশেদুল ইসলাম,নবীনগর প্রতিনিধি :

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে একটি র‌্যালি বেড় হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ করে। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মোছার সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার সুমন ভূইয়ার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, উপজেলা সমবায় অফিসার মোঃ ইব্রাহিম খলিল, নবীনগর থানার সহকারী অফিসার মোনাফ, কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, নবীনগর প্রেসক্লাবের সদস্য মমিনুল হক রুবেল, সাংবাদিক অলিউল্লাহ, সাংবাদিক সুহেল খান প্রমুখ এ সময় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে তাই সঠিক তথ্যে ভোটার হবো। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি সঠিক জায়গায় ভোটের মাধ্যমে তা আমরা প্রয়োগ করব। সঠিকভাবে ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিস, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ সচেতন হলে নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরি করা সম্ভব। জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বছর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নবীনগরে নানান আয়োজনে ভোটার দিবস পালিত

আপডেট সময় : ০২:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫