ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

বিটিএমএ সভাপতি

গ্যাসের দাম বাড়লে একটার পর একটা কারখানা বন্ধ হবে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

শিল্পখাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ৭০ টাকা করলে একটার পর একটা কারখানা বন্ধ হবে বলে দাবি করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।শওকত আজিজ রাসেল বলেন, গ্যাসের দাম ৭০ টাকা করলে তা কোনোভাবেই টেকসই হবে না। এতে নতুন কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবে না। ব্যাংক কোনো নতুন প্রকল্পে অর্থায়ন করছে না। বর্তমানে এক কিউবিক মিটার গ্যাসের দাম ৩০ টাকা। এটা বাড়িয়ে নতুন বিনিয়োগকারীদের জন্য ৭০ টাকা প্রস্তাব করা হয়েছে।ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) আয়োজন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ডিটিজি-এর ১৯তম সংস্করণ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় অনুষ্ঠিত হবে। বিটিএমএ এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকংয়ের যৌথ উদ্যোগে ২০০৪ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) আয়োজন করা হচ্ছে।৩৩টি দেশের এক হাজার ৬০০টি স্টল এবং এক হাজার ১০০-এরও বেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড সম্মিলিতভাবে প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কসহ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।মেলায় প্রদর্শিত হবে টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ। এছাড়াও থাকবে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার। পাশাপাশি, ডিটিজি ফ্যাশন শো থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি ২০২৫, আইসিসিবির ৩ নম্বর হলে পরিবেশিত হবে। অন্যান্য সংস্করণের মতো এবারও ডিটিজি মেলাটি সুযোগ করে দেবে এক ছাদের নিচে দেশি-বিদেশি ইন্ডাস্ট্রি প্রফেশনাল, ম্যানুফ্যাকচারার, সাপ্লাইয়ার প্রত্যেককে একত্রে যুক্ত হবার।দেশের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের স্টেকহোল্ডারদের জন্য এ আয়োজনটিতে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। প্রদর্শনীটির লক্ষ্য, স্থানীয় উদ্যোক্তাদের সংশ্লিষ্ট শিল্পে আরও বিনিয়োগে আগ্রহী করে তোলা এবং অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে অদের পরিচয় ঘটানো। ডিটিজি মেলাটি বিশ্বব্যাপী বাংলাদেশ ও বিটিএমএর ভাবমূর্তির পরিচায়ক।

ট্যাগস :

বিটিএমএ সভাপতি

গ্যাসের দাম বাড়লে একটার পর একটা কারখানা বন্ধ হবে

আপডেট সময় : ০৩:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫