ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো : অর্থ উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বর্তমানে বাংলাদেশের ইমেজ কিন্তু বাইরে অনেক বেটার এবং দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো বলে মন্তব্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় অধিবেশন শেষে সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।অর্থ উপদেষ্টা বলেন, এখন দেশের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজেটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজেটিভ, রেমিট্যান্স ভালো। বিষয়টা এমন না যে আমরা মরিয়া হয়ে উঠেছি আইএমএফ ও বিশ্ব ব্যাংক থেকে ঋণের জন্য। বর্তমানে বাংলাদেশের ইমেজ কিন্তু বাইরে অনেক বেটার।আন্তজার্তিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে কি কোনো নেগোসিয়েশন হয়েছে এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ এর সঙ্গে নেগোসিয়েশন হয়েছে তারা একটা বোর্ড…। আমরা বলেছি যে আমাদের কিছু কাজ আছে। অনেকেই ভাবছে আমরা ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসছি। আমরা আমাদের নিজস্ব তাগিদে অনেক কন্ডিশন মেনে আনছি। কিছু শর্ত আছে তারা বললেই আমরা করবো বিষয়টা কিন্তু তা না। আমরা বলেছি আমরা আমাদের মতো করে করবো। আগামী মার্চ মাসে আইএমএফ এর বোর্ড সভায় কি বাংলাদেশের ঋণ প্রস্তাব উঠবে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মার্চে না, আমরা বলেছি আমরা একটু অপেক্ষা করবো। জুনে এক সঙ্গে দুইটার রিভিউ করবো। সেটা আমাদের জন্য বেটার হবে। দ্রুত আমাদের ব্যালেন্স সার্পোটের প্রয়োজন। এটা কি আমরা চেয়েছি না কি আইএমএফ নিজে থেকে করবে বলেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সাজেস্ট করেছে, তবে আমি বলেছি অনেকগুলো বিষয় আছে যেটা আমরা দ্রুত করতে পারবো না।সম্প্রতি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর সঙ্গে বৈঠক হয়েছে। সেখান থেকে কি নিয়ে আসলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইফাদ বাংলাদেশের কৃষিখাত উন্নয়নে বড় অবদান রাখছে। আমাদের কৃষিখাত, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে যে উন্নয়ন দেখেন সেটা তাদের জন্য হয়েছে। তা না হলে আমরা ১৭ কোটি লোককে খাওয়াতে পারতাম না। আমরা তাদেরকে বলেছি এসব খাতে আরো বেশি অর্থায়ন করতে।

ট্যাগস :

দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো : অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫