ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩১২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সরকারি খরচ কমাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যার মূল দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রায় দশ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এসব কর্মীরা ফেডারেল জমি পরিচালনা থেকে শুরু করে সামরিক প্রবীণদের যত্ন নেওয়া পর্যন্ত বিভিন্ন বিষয়ে কাজ করতেন।জানা গেছে, স্বরাষ্ট্র, জ্বালানি, ভেটেরান্স অ্যাফেয়ার্স, কৃষি, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মূলত প্রবেশনারি কর্মীদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়।ট্রাম্প ও ইলন মাস্ক আরও ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চলে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। যা ২ দশমিক ৩ মিলিয়ন বেসামরিক কর্মীর প্রায় তিন শতাংশ।ট্রাম্প বলেছেন, ফেডারেল সরকারের আকার অনেক বড় হয়ে গেছে। অপচয় ও জালিয়াতির জন্য অনেক বেশি অর্থ নষ্ট হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি ছিল। পাশাপাশি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে দ্বিদলীয় চুক্তি রয়েছে।এদিকে দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের পরই ডোনাল্ড ট্রাম্প সরকারি অর্থ সাশ্রয় বা অপচয় বন্ধের দায়িত্ব দিয়েছেন ইলন মাস্ককে। এ জন্য সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) নামের একটি সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এরপর প্রতিদিনই অথবা প্রায় ঘণ্টারভিত্তিতে ইলন মাস্ক দাবি করছেন যে তার রাজস্ব কমান্ডো টিম আরও সরকারি জালিয়াতি খুঁজে পেয়েছে, আরেকটি অপচয়মূলক চুক্তি বাতিল করেছে অথবা একটি সম্পূর্ণ সংস্থা বাতিল করে দিয়েছে।মাস্কের সমর্থকরা বিশ্বাস করেন যে, প্রযুক্তিগত অভিজ্ঞতা ও নিছক ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি ফেডারেল ঘাটতি এমনভাবে কমাচ্ছেন যা বছরের পর বছর ধরে রাজনীতিবিদদের নজরে আসেনি। কিন্তু এই ব্যাখ্যায় একটি স্পষ্ট ভুল রয়েছে। কারণ সরকারি তথ্য পর্যালোচনা থেকে দেখা যাচ্ছে মাস্কের প্রচেষ্টা ব্যয়ের ক্ষেত্রে খুব কমই প্রভাব ফেলেছে।

ট্যাগস :

দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প

আপডেট সময় : ০২:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫