ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

ইএফডি স্থাপনে জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে এনবিআর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ২৬৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপনের জন্য ঢাকাসহ কয়েকটি জেলার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। মূসক তথ্য প্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনার দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিলের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতিকে দেওয়া হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) চিঠিতে মো. শাহাদাত জামিল সই করেছেন। সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনে সহযোগিতার আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়েছে, গত ৭ জানুয়ারি বাজুসের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডে ইএফডি স্থাপন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় বাজুস নেতারা জুয়েলারি খাতে নানা সমস্যা তুলে ধরেন। তার মধ্যে কিছু সমস্যা ভ্যাট, ব্যাগেজ রুল, সোনা আমদানি ইত্যাদি সংক্রান্ত। তারা জানান, জুয়েলারি খাতে এখনো অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ভ্যাটের আওতায় নিবন্ধিত হয়নি। বাজুস নেতারা বলেন, অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধিত করে, সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপন করে, এই খাতে অন্যান্য সমস্যাসমূহের যুক্তিসঙ্গত, ন্যায়-ভিত্তিক সমাধান করা গেলে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং এই খাত উজ্জীবিত হবে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে সব সমস্যার আইনসঙ্গত সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে মর্মে আশ্বস্ত করা হয়। এতে আরও বলা হয়েছে, আগামী ২৩ জানুয়ারি বিকাল ৩টায় অংশীজনদের নিয়ে একটি সচেতনতামূলক জুম সভা আহ্বান করা হয়েছে। এই সভার পর জেনেক্স ইনফোসিস পিএলসি, ইএফডি স্থাপনের জন্য মাঠ পর্যায়ে যাবে। তাই ঢাকা (পূর্ব/পশ্চিম/উত্তর/দক্ষিণ/চট্টগ্রাম) কমিশনারেটের আওতাধীন বিভিন্ন মার্কেট, এলাকায় অবস্থিত জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রয়োজন।জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়ে চিঠিতে বলা হয়েছে, সব তালিকা একসঙ্গে দেওয়া সম্ভব না হলে আংশিকভাবে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

ট্যাগস :

ইএফডি স্থাপনে জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে এনবিআর

আপডেট সময় : ০৩:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫