ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

প্রথমদিনই নির্বাহী আদেশের রেকর্ড ভাঙবেন ট্রাম্প

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ২২৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারি করবেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিষেক ভাষণের পরপরই এসব আদেশ জারির প্রক্রিয়া শুরু হবে। ট্রাম্প জানান, ঠিক কতগুলো আদেশ জারি করবেন তা এখনো নির্ধারিত হয়নি। তবে তিনি বলেন, ‘সংখ্যাটি রেকর্ড ভাঙবে।’ ১০০’র বেশি হতে পারে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, অন্তত ওই সংখ্যার মধ্যেই থাকবে।ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী আদেশগুলোর মাধ্যমে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনেক নীতি বাতিল করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, অভিবাসনসহ অন্য বিষয়ে তার প্রথমদিন থেকেই কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা রয়েছে।ট্রাম্প তার প্রথম দিন থেকেই ব্যাপকহারে অনথিভুক্ত অভিবাসীদের বিতাড়নের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, এ প্রক্রিয়া দ্রুত শুরু হবে। তবে কোন কোন শহরে এটি শুরু হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি।তার কথায়, শহরগুলো সম্পর্কে বলতে পারছি না। কারণ পরিস্থিতি এখনো পরিবর্তিত হচ্ছে। তবে শিগগির আপনারা এটি দেখতে পাবেন।সাম্প্রতিক অভিষেক অনুষ্ঠানগুলো সাধারণত ক্যাপিটল ভবনের সামনে অনুষ্ঠিত হলেও এবারের অনুষ্ঠান ইনডোরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনে শীতল আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।শনিবার ট্রাম্প তার গলফ ক্লাবে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক উৎসব শুরু করবেন। সেখানে আতশবাজিসহ নানা আয়োজন থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

প্রথমদিনই নির্বাহী আদেশের রেকর্ড ভাঙবেন ট্রাম্প

আপডেট সময় : ০৩:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫