ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ২৭২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এমন তথ্য জানা দেখা গেছে।   রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে। পুরাতন আলু ৬০ টাকা, বগুড়ার আলু ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে ১১০ টাকা, মুড়ি পেঁয়াজ ৬০ টাকা, পাতা পেঁয়াজ ৫০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন আলু ও পেঁয়াজের পর্যাপ্ত আসার কারণে দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে দাম আরও কমে আসবে বলে মনে করেন তারা। এ ব্যাপারে তালতলা বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা মো: আব্দুর রহমান বাংলানিউজকে বলেন, বাজারে নতুন আলু ও নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে। আগের তুলনায় দাম কমেছে।  এসব বাজারে আদা ১০০ থেকে ২৮০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, দেশি মশুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, মিনিকেট চাল ৭৬ থেকে ৮০ টাকা এবং নাজিরশাইল চাল ৭৫ থেকে ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে।

ট্যাগস :

সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমল

আপডেট সময় : ০২:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪