ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

ফরিদপুরে তিন দিন ব্যাপী রাস উৎসব পালন 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২৮৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

প্রসেনজিৎ বিশ্বাস,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামে মা ব্রজেশ্বরী বাবা যোগানন্দ আশ্রমে তিন দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ১৪ (নভেম্বর ) সকল থেকে তিন দিন ব্যাপী ভোর আরতি, গোষ্ঠলীলা, বাউল কীর্তন, তত্ত্বা আলোচনা, অনুষ্ঠিত হয়।এতে অংশ গ্রহণ করেন আশেপাশের জেলা সদর সহ ২৫ টি জেলার হিন্দু-মুসলমান একত্রে মিলিত হয়। রাস উৎসব কেন্দ্র করে বসছে রঙিন ঝুড়ি, খৈয়ের মুড়কি,চিনির সাজ,বাতাসা, গজা, মিষ্টি, জিলাপি, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র ও নানা রকমের খেলনা বেচাকেনা হচ্ছে।
‘বিশ্ব মানব ধর্মের সেবা সংঘের’ প্রতিষ্ঠাতা বৈষ্ণবাচার্য শ্রীমৎ স্বামী যোগানন্দ মহারাজ ও পরম করুণাময়ী মা ব্রজেশ্বরী সহ অলৌকিক এক অনির্ব্বচনীয় প্রেরণা রসে এক সাধন তত্ত্ব লাভ করেন। সংযম ও ব্রহ্মচর্যের মাধ্যমে প্রকৃত মানব তত্ত্বের পূর্ণ বিকাশের কথা বলা হয়েছে তার এ তত্ত্বে।
শিবচর থেকে আসা পীরে কামিল হাসেম চিশতীর নাতি মোঃ নুর সেলিম বলেন,অপূর্ব সাধন তত্ত্ব জীবন রক্ষার উপায় এই তত্ত্ব যদি কেউ গ্রহণ করে জীবন রক্ষার্থে জন্ম নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা বহন করে। এই তত্বটি মানুষের বেঁচে থাকার জন্য বা সুস্থ থাকার জন্য নেয়া প্রয়োজন বলে মনে করি।
বর্তমান দায়িত্বে থাকা তার উত্তরসূরী ভাগিনা শ্রী স্বপন কুমার নাগ নিউজ কে বলেন, রাস পূর্ণিমা উপলক্ষে প্রায় ২৬ টি জেলারও বেশি হিন্দু-মুসলিম এই আশ্রম একত্রিত হয়েছে। আমাদের এখানে একটা সমস্যা ছিল ভক্তদের থাকার সমস্যা তবে ইতি মধ্যেই ১৩০ হাত লম্বা একটি ঘর তৈরি করেছি। ভক্ত দিন দিন বাড়তেছে।নতুন আরো ভবন তৈরি করার পরিকল্পনা আছে। ‌তবে এবার ১৫ থেকে ১৬ হাজার ভক্ত হবে এমন আশা করছি।

ট্যাগস :

ফরিদপুরে তিন দিন ব্যাপী রাস উৎসব পালন 

আপডেট সময় : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪