ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ত্রিশালে কসমেটিকস কারখানায় অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ২৭৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ :
ময়মনসিংহের ত্রিশালে একটি কসমেটিকস কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অনুমোদনহীন কসমেটিকস সামগ্রী জব্দ করে।
রবিবার(১০ নভেম্বর) ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ফিল্ড অফিসার শাওন কুমার ধরের উপস্থিতিতে সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার পিউ কসমেটিকস নামক একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের অনমোদনহীন টয়লেট সোপ,স্ক্রীন ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। এ সময় বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ নং ধারায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
 নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, কসমেটিকস তৈরির কারখানায় পরিচালিত অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদনহীন ভেজাল, ও নিম্নমানের কসমেটিকস উৎপাদন করা হচ্ছে।  এ অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। পরে জব্দকৃত সামগ্রী পৌরসভার ডাম্পিং জোনে জনসম্মুখে ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, এসব নকল ও নিম্নমানের প্রসাধনী শিশু ও প্রাপ্তবয়স্কদের মারাত্মক চর্মরোগ এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও সৃষ্টি করে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

ত্রিশালে কসমেটিকস কারখানায় অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪