ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করবে না ভারত: মোদী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ২০৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

প্রতি বছরের মতো এবারও দীপাবলির দিন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে কাটানো দিনটিতে ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। আর সেখান থেকেই তিনি কড়া হুশিয়ারি দিয়েছেন যে, সীমান্তের জমি নিয়ে ভারত কোনো ধরনের আপস করবে না।

সীমান্তে দেওয়া বক্তব্যে মোদী বলেন, এই দেশে এখন এমন সরকার রয়েছে, যারা দেশের এক ইঞ্চি জমিও বেহাত হতে দেবে না। একবিংশ শতাব্দীর চাহিদা মাথায় রেখেই আমরা আমাদের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে চলেছি। আমাদের সশস্ত্রবাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর মধ্যে অন্যতম বাহিনী করতে চাই। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার জন্যই আমাদের এই প্রচেষ্টা।

তিনি সেনাদের ‍উদ্দেশ্যে আরও বলেন, ভারতের মানুষ আপনাদের কারণে তাদের দেশ নিরাপদ মনে করে। বিশ্ব যখন আপনাদের দেখে, তখন ভারতের শক্তি দেখে। শত্রুরা যখন আপনাদের দেখে, তারা তাদের অশুভ পরিকল্পনার সমাপ্তি দেখতে পায়।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিবছরই ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন নরেন্দ্র মোদী। ভারতের বিভিন্ন প্রান্তের সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সারা দিন কাটান তিনি। এ বছর মোদী ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কাছে ভারত-পাকিস্তান সীমান্তে থাকা সেনাদের সঙ্গে দেখা করেন ও তাদের মিষ্টিমুখ করান।

ট্যাগস :

সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করবে না ভারত: মোদী

আপডেট সময় : ০৩:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪