ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

বৈরুতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৩৪৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

লেবাননের রাজধানীতে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েল এবং লেবাননের মধ্যে সংঘাতের মধ্যেই শুক্রবার তিনি বৈরুতে পৌঁছান। এদিকে সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল।

লেবাননের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে নিয়ে অবতরণ করেছে ইরানের একটি প্লেন।

গত কয়েকদিন ধরেই হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের লক্ষ্য কী ছিল তা এখনও স্পষ্ট নয়। তবে রাজধানীতে বিমানবন্দরের দাহিয়েহ এলাকার সীমানা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

রেড ক্রস জানিয়েছে, তাদের চারজন স্বেচ্ছাসেবকও সামান্য আহত হয়েছে আর তাদের চলাচল জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ইসরায়েলি সৈন্যরা বিনতে জবিল এলাকায় একটি সেনা চৌকিকে লক্ষ্যবস্তু করার পর আরেক সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ট্যাগস :

বৈরুতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪