ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

বৈধপথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের ঋণ সুবিধা বাড়ল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৩০৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের ঋণের পরিমাণের পাশাপাশি পরিধি বেড়েছে। এখন থেকে বিদেশে কর্মরত যারা আছেন এবং বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠান, এমন প্রবাসী দেশের ব্যাংক থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে এডি ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে কর্মরত রয়েছেন (প্রবাসী) এই ঋণ নেবেন। আর বৈধভাবে পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে। প্রবাসীদের বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার বিধান রাখা হয়েছে। আর ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশের ব্যাংকিং নীতিমালার প্রচলিত ধারা মেনে চলার জন্য বলা হয়েছে।

প্রবাসীদের আর্থিক ভিত্তি বাড়ানোর জন্য ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার এ নির্দেশ দেওয়া হলো। নতুন নির্দেশনা মোতাবেক একজন প্রবাসী ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

ট্যাগস :

বৈধপথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের ঋণ সুবিধা বাড়ল

আপডেট সময় : ০৩:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪