ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আফগানিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় নিহত ৩৩

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ২২৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানে তিন দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে। আল-জাজিরার খবর।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্যায় ৩৩ জন মারা গেছে এবং ২৭ জন আহত হয়েছে।

রোববার অধিদপ্তরের মুখপাত্র জনান সায়েক জানান, শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে।

বন্যায় প্রায় ৬০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত হয়েছে। এ কারণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ছাদ ধসে। এছাড়া মারা গেছে ২০০ গবাদিপশু। প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) রাস্তা ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ৮০০ হেক্টর (১,৯৭৫ একর) কৃষি জমি প্লাবিত হয়েছে।

দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ২০টিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে পশ্চিম ফারাহ, হেরাত, দক্ষিণ জাবুল এবং কান্দাহার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করেছে যে আগামী দিনে আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে আরও বৃষ্টিপাত হতে পারে।

আফগানিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় নিহত ৩৩

আপডেট সময় : ০৪:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪