বাল্টিমোরে স্কট কি সেতু ধসে নিখোঁজ ৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০২:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২০৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ঐতিহাসিক ফ্রান্সিস স্কট কি সেতুধসে নিখোঁজ ছয়জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোস্টগার্ড জানিয়েছে যে তারা উদ্ধার অভিযান স্থগিত করেছে এবং পুনর্গঠনের প্রচেষ্টা শুরু করেছে। খবর বিবিসি।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে জাহাজটি চার লেনের ১.৬ মাইল দীর্ঘ সেতুর পিলারে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে সেতুটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটায়। তবে সমস্যা বোঝার আগেই জাহাজটি প্রায় এক কিলোমিটার দূর থেকে সতর্ক সংকেত পাঠায়। ফলে সেতুর মুখে অনেক যানবাহন থামানো সম্ভব হয়। অনেক মানুষের জীবন রক্ষা পায় এর কারণে।
নিখোঁজ ছয়জনকে খুঁজে বের করার জন্য নৌকা, হেলিকপ্টার ১৮ ঘন্টা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। এর আগে দুইজনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন কোস্ট গার্ড রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরথ সন্ধ্যায় বলেছিলেন যে নিখোঁজ ব্যক্তিদের পানির তাপমাত্রা এবং কতক্ষণ ধরে তারা পানির নিচে ছিলেন তার ভিত্তিতে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ডালি’ স্থানীয় সময় সকাল ১.৩০ টার দিকে ৪৭ বছর বয়সী সেতটিুতে আঘাত করে। তার ঠিক ৪৫ মিনিট আগে পোর্ট ব্রিজ টার্মিনাল থেকে রাত একটার দিকে ডালি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে রওনা হন।