ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

গত বছরের তুলনায় এ ফেব্রুয়ারিতে পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে প্রায় ১৪%

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৩০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৪৯ কোটি মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে বলে জানিয়েছে।

দেশের ইতিহাসে এই প্রথম ফেব্রুয়ারিতে এত বেশি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তথ্য অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারির তুলনায় তা ১৩ দশমিক ৯৩ শতাংশ বেশি।

এর আগে, জানুয়ারিতে পোশাক রপ্তানি ৪৯৭ কোটি ডলার হওয়ায় তা নতুন রেকর্ড সৃষ্টি করে। চলতি বছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৯৪৭ কোটি ডলার।

২০২৩-২৪ অর্থবছরের হিসাব অনুযায়ী জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩ হাজার ২৮৬ মিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৭ শতাংশ বেশি।

মঙ্গলবার (৫ মার্চ) এক বিবৃতিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, ‘এটি অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে অনেক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। ২০২৪ সাল আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে।’

গত বছরের তুলনায় এ ফেব্রুয়ারিতে পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে প্রায় ১৪%

আপডেট সময় : ০৬:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪