ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

গাজায় যুদ্ধবিরতিতে সায় দিলে হামলা বন্ধ রাখবে হুথি-হিজবুল্লাহও

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৬১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

হামাসের প্রস্তাবিত ৪০ দিনের যুদ্ধবিরতিতে নেতানিয়াহু সম্মত হলে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামপন্থী দল হিজবুল্লাহ এবং ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহী গোষ্ঠীও ইসরায়েলে আক্রমণ করা থেকে বিরত থাকবে।

হিজবুল্লাহর এক নেতা মঙ্গলবার রয়টার্সকে বলেছেন যে হামাস যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদন করলেই আমরা দক্ষিণে (লেবাননের) আমাদের সামরিক অভিযান বন্ধ করে দেব। আগের বারের যুদ্ধবিরতিতেও আমরা তা করেছিলাম।

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহর হামলায় ১২ ইসরায়েলি সেনাসহ কমপক্ষে ১৮ ইসরায়েলি নিহত হয়েছে।

দলটির আরেক সিনিয়র নেতা রয়টার্সকে বলেছেন, হামাস যুদ্ধবিরতি মেনে নিলে আমরা ইসরায়েলের ওপর হামলা বন্ধ করে দেব। তবে যুদ্ধবিরতির সুযোগে আইডিএফ যদি লেবাননে বোমা বর্ষণ অব্যাহত রাখে, তাহলে আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য।

এদিকে, গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি কার্যকর হলে লোহিত সাগরে হামলা বন্ধের ইঙ্গিতও দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

গত সোমবার গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম রয়টার্সকে বলেন, ‘গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে আমরা লোহিত সাগরে অভিযান শুরু করেছি। যতদিন ইসরায়েল গাজায় তাদের অভিযান অব্যাহত রাখবে, লোহিত সাগর এবং এডেন উপসাগরে হামলা চালিয়ে যাব। কিন্তু যদি সত্যিই গাজায় যুদ্ধবিরতি হয় এবং মানবিক ও ত্রাণ সহায়তা বিতরণ স্বাভাবিক করা হয়, তাহলে আমরা লোহিত সাগরে আমাদের কার্যক্রম স্থগিত করার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করব।

গত তিন মাসে লোহিত সাগর এবং এডেন উপসাগরে হুথিদের হামলায় বেশ কয়েকটি বাণিজ্যিক ও ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। এর মধ্যে কয়েকটি জাহাজ সাগরে ডুবে গেছে।

গাজায় যুদ্ধবিরতিতে সায় দিলে হামলা বন্ধ রাখবে হুথি-হিজবুল্লাহও

আপডেট সময় : ০৪:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪