ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

কুমিল্লাকে ১২ রানে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ জয় ছিনিয়ে নিল সিলেট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোমাঞ্চকর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লাকে ১২ রানে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ জয় পায় দলটি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। বেন হাভেলের ফিফটির ভিত্তিতে সিলেট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। হাওয়েল ৩১ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নেন রিশাদ হোসেন ও সুনীল নারিন।

১৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। দলীয় ১৬ রানে ৫ বলে ৩ রান করে আউট হন ইমরুল কায়েস। এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে নিয়ে রানের চাকা সচল রাখেন লিটন দাস।

তবে দলের ৩৯ রানে ১৫ বলে ১৭ রান করে আউট হন হৃদয়। এরপর ক্রিজে আসা জনসন চার্লসকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন লিটন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি।

জনসনের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন লিটন। এরপর দ্রুতই দুই উইকেট হারায় কুমিল্লা। জনসন ২১ বলে ১২ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন মঈন আলি।

এরপর ক্রিজে আসা আন্দ্রে রাসেলের সঙ্গে রানের গতিতে রান তুলতে থাকেন লিটন। দলের ১৫৩ রানের লক্ষ্যে ৫৮ বলে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন লিটন। শেষ পর্যন্ত কুমিল্লা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয়। সিলেটের হয়ে ৩ উইকেট নেন তানজিম সাকিব।

কুমিল্লাকে ১২ রানে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ জয় ছিনিয়ে নিল সিলেট

আপডেট সময় : ০৬:১০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪