ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

চড়া পেঁয়াজের বাজার, কেজিতে বাড়ল ৫০ টাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্রুত বাড়ছে পেঁয়াজের দাম। মাত্র ১৫ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে। প্রতিদিন গড়ে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে তিন টাকার বেশি। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, মুড়িকাঁটা পেঁয়াজ একেবারেই শেষের দিকে থাকায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তাই এই মূল্যবৃদ্ধি আরও কয়েকদিন থাকবে, এরপর পেঁয়াজ বাড়তে শুরু করলে দাম অনেক কমে যাবে।

এরই মধ্যে সবচেয়ে বড় আমদানি বাজার ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে। আমদানি না থাকায় কয়েক মাস ধরে চাহিদা মিটাচ্ছে আগাম জাতের এই পেঁয়াজ। ফলে দেশি পেঁয়াজের সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। অন্যান্য বছরের তুলনায় পেঁয়াজের দাম ৩০ টাকা থেকে ৩৫ টাকার মধ্যে থাকার কথা। কিন্তু সেই চিত্র আর নেই। এত বেশি দামে পেঁয়াজ কিনে বিরক্ত ক্রেতারা।

গত মাসের মাঝামাঝি প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও মাস শেষে প্রতি কেজি পেঁয়াজের দাম শতকে ছুঁয়েছে। তখন পেঁয়াজের দাম ছিল ১০৫ থেকে ১১০ টাকা। গতকাল ওই পেঁয়াজের দাম কেজিতে ১২০ টাকা বেড়েছে। আর আজ তা থেমেছে ১৩০ টাকায়।

পাইকারি ব্যবসায়ীরা জানান, ভারতের রপ্তানি পুরোপুরি বন্ধ থাকলেও গত দুই মাসে চীন ও পাকিস্তান থেকে কিছু পেঁয়াজ আমদানি হয়েছে। যা চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। ফলে বাজারে এর কোনো প্রভাব নেই।

শ্যামবাজারের পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মাজেদ জানান, ডলারের দাম বাড়ায় অন্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ৭০ টাকা কমে ৭৫ টাকা। এর সাথে অন্যান্য খরচ ও মুনাফা হিসাব করলে তা ১০০ টাকার কাছাকাছি চলে আসে। তাই আমদানিকারকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ কারণে ব্যবসায়ীরা আমদানি করতে চান না। তিনি বলেন, পেঁয়াজ উঠতে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে। সেজন্য সরকারকে ভারত থেকে পেঁয়াজ আনার উদ্যোগ নিতে হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সহকারী পরিচালক (বাজার তথ্য) নাসির উদ্দিন তালুকদার জানান, গতকাল বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ১২০ টাকা কেজি দরে। গত সপ্তাহে এই পেঁয়াজের দাম ছিল ৯০ টাকা আর এক মাস আগে এই পেঁয়াজের দাম ছিল ৮৫ থেকে ১০০ টাকা। কিন্তু এবার গত বছর এই পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে।

চড়া পেঁয়াজের বাজার, কেজিতে বাড়ল ৫০ টাকা

আপডেট সময় : ০৫:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪