ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা

সপ্তাহের ব্যবধানে বেড়েছে আটা-ময়দা-পেঁয়াজ-রসুন-আদার দাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাজারে আটা, ময়দা, পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার মূল্য তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

টিসিবি জানায়, গত এক সপ্তাহে প্যাকেটজাত আটা ও আটার দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। বাজারে এখন প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজিতে। এক সপ্তাহ আগে এই দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা। সে অনুযায়ী এক সপ্তাহের মধ্যে প্যাকেটজাত আটার দাম কেজিতে ৪ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।

একই সময়ে বাজারে পেঁয়াজের দাম ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ৮০ থেকে ৯০ টাকার মধ্যে ছিল। একই সময়ে সপ্তাহে রসুনের দাম বেড়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ এবং আদার দাম বেড়েছে ২ দশমিক ২২ শতাংশ। বাজারে এখন আদা ও রসুন একই দামে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকায়।

এদিকে গত এক সপ্তাহে বাজারে আটার দামও বেড়েছে। বাজারে প্যাকেটজাত আটা এখন ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এই দাম ছিল ৬৫ থেকে ৭৫ টাকা। সে অনুযায়ী সপ্তাহে প্যাকেটজাত আটার দাম বেড়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ। এদিকে খোলা আটার সর্বনিম্ন দাম ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা। তবে মানসম্মত খোলা আটা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৭০ টাকা কেজি দরে। এতে এক সপ্তাহের মধ্যে খোলা আটার দাম কেজিতে ৩ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে আলু ও জিরার দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে টিসিবি।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে আটা-ময়দা-পেঁয়াজ-রসুন-আদার দাম

আপডেট সময় : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪