ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৩২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। তবে খাদ্যপণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান নিম্নগামী।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, ২০২১ সালে বাংলাদেশ ৯.৩৩ মিলিয়ন টন কৃষিপণ্য উৎপাদন করেছে। একই বছরে বিশ্ববাজার থেকে প্রায় ১০০ মিলিয়ন টন খাদ্যপণ্য আমদানি করা হয়েছে। গম, ভোজ্য তেল এবং গুঁড়ো দুধ বাংলাদেশের খাদ্য আমদানি ব্যয়ের সবচেয়ে বড় অংশ দখল করে আছে।

বাংলাদেশে আমদানি নির্ভর খাদ্যপণ্যের উচ্চমূল্য উল্লেখ করে এফএও বলছে, মাথাপিছু পুষ্টিকর খাবার যেমন ভোজ্যতেল, মাংস ও দুধের ব্যবহার সবচেয়ে কম। তবে দেশে উৎপাদিত চাল, শাকসবজি, মাছ ও ফলের মতো খাদ্যপণ্যের মাথাপিছু ব্যবহারের দিক থেকে দেশের মানুষ ভালো অবস্থানে রয়েছে।

খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী, খাদ্যপণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তলানিতে। বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। চীন শীর্ষ আমদানিকারক। দ্বিতীয় স্থানে ফিলিপাইন। আর খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন ও ফ্রান্স। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান একেবারে শেষের দিকে।

তবে বিশ্বের ছয়টি প্রধান খাদ্যপণ্যের মধ্যে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাকি প্রধান কৃষিপণ্যের মধ্যে গম, ভুট্টা, চিনি, ভোজ্যতেল ও আলু উৎপাদনে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ নেই। আগের বছরগুলোতে বাংলাদেশ প্রথম চারটি পণ্য আমদানি করত। আলু আমদানির প্রয়োজন ছিল না। বরং বাংলাদেশ আলু রপ্তানি করত। এ বছর হঠাৎ করে আলুর দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ আলু আমদানিকারক দেশের তালিকায় ঢুকে পড়েছে।

এফএওর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিশ্ববাজার থেকে খাদ্য আমদানির ওপরে নির্ভরশীলতা বাড়ছে। ২০১০ সালে যেখানে বাংলাদেশের মোট খাদ্য চাহিদার ৯ দশমিক ৩ শতাংশ আমদানি করেছে, ২০২২ সালে বেড়ে ১১ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে ধারাবাহিকভাবে চাল, গম ও ভোজ্যতেলের আমদানি বাড়ছে।

তবে ডলার সংকটের কারণে গত বছরের তুলনায় এ বছর চাল আমদানি করা হয়নি। গম আমদানিও স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমেছে।

প্রতিবেদনে বাংলাদেশসহ বিশ্বের সব দেশে মাথাপিছু খাদ্যশক্তির ব্যবহার দেখানো হয়েছে। বিশ্বের প্রতিটি মানুষ গড়ে প্রতিদিন ২ হাজার ৯৭৮ ক্যালরি বা খাদ্য শক্তি খরচ করে। এশিয়ায় এটি গড়ে ২ হাজার ৯৩১ ক্যালরি। বাংলাদেশের মাথাপিছু খাদ্য শক্তির ব্যবহার ২ হাজার ৬১৪ ক্যালরি।

খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়

আপডেট সময় : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩