ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

শ্রীবরদীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৮ হাজার কৃষক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১৬৯ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে শ্রীবরদীতে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ দুপুরে শ্রীবরদী উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন।

কৃষি অফিসার জানান, শ্রীবরদী উপজেলায় ৪ হাজার জন কৃষকের মাঝে বোরো ধানের (উফশী) এবং ৪ হাজার কৃষকের মাঝে বোরো ধানের (হাইব্রিড) প্রণোদনা প্রদান করা হয়। বোরো ধানের (উফশী) প্রণোদনের ক্ষেত্রে প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং বোরো ধানের (হাইব্রিড) প্রণোদনার ক্ষেত্রে প্রতি জন কৃষক ২ কেজি হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়।

শ্রীবরদীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৮ হাজার কৃষক

আপডেট সময় : ০৬:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩