সংবাদ শিরোনাম :
শ্রীনগরে ব্লক-বাটিক বিষয়ক প্রশিক্ষণের সনদ প্রদান
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৮১ বার পঠিত

ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা প্রর্যায়ে ব্লক বাটিক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২টায় শ্রীনগর সদর ইউনিয়ন এর আরধিপাড়া দোরোগা বাড়িতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ ও প্রশিক্ষনার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়।
গত ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে ৩০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের নগদ অর্থ প্রদান করেন শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তা মোঃফজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব তালুকদার, বাড়ৈগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।















