১৩ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ চালু
- আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৬৭ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হবার ১৩ ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে। ২২ নভেম্বর বুধবার সকাল ৯ টার দিকে উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ চালু করা হয়। ২১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদুরে বাহুবল উপজেলার রাউতগাঁও এলাকায় পৌঁছালে দুইটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেট বিভাগের সাথে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।ফলে বিভিন্ন ষ্টেশনে ট্রেন আটকা পড়ে। সিলেট-চট্রগ্রাম ও ঢাকার সাথে রেলযোগাযোগ বন্ধ ছিল।
পরে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে এবং আজ সকাল ৮টায় উদ্ধার কাজ শেষ হয়। ২২ নভেম্বর সকাল ৯টা দিকে সারা দেশের সঙ্গে স্বাভাবিক হয় সিলেটের রেলযোগাযোগ।
শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশন মাস্টার পলাশ রঞ্জন দাস জানান, রাতে দুইটি বগি লাইনচ্যুত হবার পর উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৯ টায় সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে।















