ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

গত বছরের তুলনায় এ বছর খাদ্যশস্য উৎপাদন বেড়েছে ১.৩ মিলিয়ন টন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত অর্থবছরে (২০২২-২৩) দেশে ৪ কোটি ৭৮ লাখ টন খাদ্যশস্য (শস্য) উৎপাদিত হয়েছে। যা ২০২১-২২ অর্থবছরের তুলনায় ১.৩ মিলিয়ন টন বেশি। ওই বছর দেশে উৎপাদন হয়েছিল ৪ কোটি ৬৫ লাখ ৮২ হাজার টন খাদ্যশস্য।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে মোট শস্য উৎপাদন হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৩ হাজার টন। এর মধ্যে ৪ কোটি ১ লাখ টন চাল, ১২ লাখ ৫ হাজার টন গম ও ৬৪ লাখ ২২ হাজার টন ভুট্টা।

এদিকে গত বছর ডাল উৎপাদন হয়েছিল ৮ লাখ ৭৮ হাজার টন। তেল ফসলের উৎপাদন হয়েছে ১৬ লাখ ৪ হাজার টন। মসলা উৎপাদন ৪৮ লাখ ৭৫ হাজার টন, আলু উৎপাদন ১ কোটি ৪ লাখ টন।

অধিদপ্তর বলছে, উন্নতমানের ধান, গম, পাট এবং ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন ও ব্যবহারের লক্ষ্যে কৃষক পর্যায়ে বীজ উৎপাদন প্রদর্শনী স্থাপন ও মানসম্পন্ন বীজ উৎপাদনের কলাকৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং মানসম্পন্ন ভাল বীজ ব্যবহারে কৃষকদের উৎসাহিত করণের মাধ্যমে উচ্চ ফলনশীল ও মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

গত বছরের তুলনায় এ বছর খাদ্যশস্য উৎপাদন বেড়েছে ১.৩ মিলিয়ন টন

আপডেট সময় : ০৫:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩